বিশ্ববিদ্যালয়ে বিউটি সার্ভিস বিষয়ে কোর্স খোলার চিন্তাভাবনা সরকারের

২৪ অক্টোবর ২০২১, ০৯:০৫ PM
বার্ষিক সম্মেলনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ অন্যান্য অতিথিরা

বার্ষিক সম্মেলনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ অন্যান্য অতিথিরা © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ে বিউটি সার্ভিস বিষয়ে কোর্স খোলার চিন্তাভাবনা করছে সরকার। আজ রবিবার (২৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএসওএবি) এর প্রথম বার্ষিক সম্মেলনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব তথ্য জানান।

বেসরকারিভাবে বিউটি সার্ভিস বা বিউটিফিকেশন বিষয়ে প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, প্রশিক্ষণ, দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতা এ ব্যবসার মূলধন। তাছাড়া এ কাজের সঙ্গে সংশ্লিষ্টদের সরকারিভাবে সার্টিফিকেট দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জামানত ছাড়া ব্যাংকগুলো থেকে সহজ শর্তে ঋণ দেওয়া যায় কি না ভেবে দেখা দরকার।

বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি কানিজ আসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী এবং এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাসুদুর রহমান। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির সদস্য আলী রুদাবা এবং বিএসওএবির সাধারণ সম্পাদক সুমনা হাসান। 

গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬
প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা
  • ০২ এপ্রিল ২০২৬
উচ্ছেদের শিকার ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সেই নাঈমুদ্দিনের পাশে প্রধান…
  • ০২ এপ্রিল ২০২৬