কারমাইকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

২৪ অক্টোবর ২০২১, ০৯:১৬ PM
বিজ্ঞপ্তি ( রংপুর মহানগর ছাত্রলীগ)

বিজ্ঞপ্তি ( রংপুর মহানগর ছাত্রলীগ) © সংগৃহীত

পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলায় সম্পৃক্ততার অভিযোগে ২ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়ার পর রংপুরের কারমাইকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে সংগঠনটির মহানগর শাখা। 

রোববার (২৪ অক্টোবর) সন্ধায় রংপুর মহানগর ছাত্রলীগ সভাপতি শফিউর রহমান স্বাধীন ও সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন স্বাক্ষারিত এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
তবে বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়টিই উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ছাত্রলীগ, রংপুর মহানগর শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, কারমাইকেল কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

গত শুক্রবার পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলার ঘটনায় কারমাইকেল কলেজ ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল ও মসজিদের ইমাম রবিউল ইসলামকে টঙ্গি থেকে গ্রেফতার করে র‌্যাব। দুজনের বিরুদ্ধেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়োর করা হয়েছে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close