গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসার শিক্ষিকা আটক

২০ অক্টোবর ২০২১, ০৩:০৯ PM
গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসার শিক্ষিকা আটক

গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসার শিক্ষিকা আটক © সংগৃহীত

ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক বক্তব্য ও মিথ্যা গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বুধবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে একটি ভিডিও ভাইরাল করেন রুমা সরকার। যে ভিডিও অনেক আগের এবং সম্প্রতি কোনও ঘটনার সঙ্গে মিল নেই। এছাড়া তিনি ফেসবুক লাইভে এসে উসকানিমূলক তথ্য ছড়িয়েছেন। এতে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হতে পারে বলে আশঙ্কা ছিল। এজন্য তাকে আমরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি।

এক প্রশ্নের জবাবে কমান্ডার খন্দকার আল মঈন জানান, মামলা হবে কি-না বলা যাচ্ছে না। পরবর্তীতে আইনি প্রক্রিয়া মেনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬