হাইকোর্টে স্থায়ী নিয়োগ পেলেন ৯ বিচারক

১৮ অক্টোবর ২০২১, ০৮:৪৫ PM

© ফাইল ছবি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পেয়েছেন ৯ বিচারপতি। সোমবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর তাদেরকে স্থায়ী নিয়োগ দেওয়া হলো।

স্থায়ী নিয়োগ পাওয়া ৯ বিচারপতি হলেন- বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, বিচারপতি এ কে এম জহিরুল হক ও বিচারপতি কাজী জিনাত হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থায়ী বিচারক হিসেবে শপথের দিন থেকে তাদের এ নিয়োগ কার্যকর হবে।

২০১৯ সালের ২০ অক্টোবর এই ৯ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় রাষ্ট্রপতি। পরদিন ২১ অক্টোবর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদেরকে শপথ বাক্য পাঠ করান। 

ট্যাগ: নিয়োগ
কোস্টগার্ডের অভিযানে ট্রলারসহ ৪ হাজার লিটার জ্বালানি তেল জব…
  • ২১ এপ্রিল ২০২৬
টিম কুক যুগের অবসান, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস
  • ২১ এপ্রিল ২০২৬
জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের বিচার দাবি
  • ২১ এপ্রিল ২০২৬
ওয়ার্ল্ড ভিশন নিয়োগ দেবে মিল অফিসার, আবেদন শেষ ২৩ এপ্রিল
  • ২১ এপ্রিল ২০২৬
বাগেরহাটে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, কেন্দ্রে কড়া নিরাপত্…
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী
  • ২১ এপ্রিল ২০২৬