এবার বন্ধ হলো ইভ্যালির ওয়েবসাইট

১৭ অক্টোবর ২০২১, ০৯:০৯ AM
ইভ্যালি

ইভ্যালি © ফাইল ছবি

নিজেদের কার্যালয় বন্ধের পর এবার বিতর্কিত ই-কমার্স সাইট ইভ্যালির ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও ইভ্যালি বলছে, সার্ভার বন্ধ থাকায় ওয়েবসাইট বন্ধ রয়েছে।

গতকাল শনিবার বিকেল ৫টা ৮ মিনিটে ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, ‘আমাদের সার্ভার বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পুনরায় দ্রুত সার্ভার চালু করে দেওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’ তবে এখনো এই ওয়েবসাইটটি চালু হয়নি।

তারা আরও জানায়, ‘বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত। ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অংশীদার হয়ে দেশের অনলাইন কেনাকাটাকে সবার হাতের মুঠোয় নিয়ে যেতে আমরা কাজ করে যাচ্ছি অবিরাম। আমরা এই কাজকে এগিয়ে নিতে চাই। আপনাদের সবার সহযোগিতায় আমাদের ব্যাবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে চাই। আর এই সুযোগ পেলে সবার সব ধরনের অর্ডার ডেলিভারি দিতে আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম; আছি, থাকব।’

ট্যাগ: ইভ্যালি
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close