ওবায়দুল কাদের ছবি ব্যঙ্গ করে ফেইসবুক পোস্ট, যুবক গ্রেফতার

১১ অক্টোবর ২০২১, ০৩:১৬ PM
মো. রিগেন (৩৫)

মো. রিগেন (৩৫) © সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট করায় জামালপুরের মাদারগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ওই যুবকের নাম মো. রিগেন (৩৫)। সে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া গ্রামের রইচ আকন্দের ছেলে।

সোমবার (১১ অক্টোবর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক।

মামলার বরাত দিয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, রবিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রিগেন তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ব্যঙ্গ করে একটি পোস্ট করেন। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নজরে এলে ইউনিয়ন যুব লীগের সভাপতি আতিকুর রহমান আতিক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযুক্তকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬