ট্রেনের ধাক্কায় কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকা স্কুলছাত্রের মৃত্যু

১১ অক্টোবর ২০২১, ১১:০৮ AM
মিনহাজ মিয়া

মিনহাজ মিয়া © ফাইল ফটো

ময়মনসিংহে কানে হেডফোন লাগিয়ে গান শোনার সময় ট্রেনের ধাক্কায় মিনহাজ মিয়া (১৫)নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মিনহাজ মিয়া কাশর এলাকার বার্নিস মিস্ত্রি রবি মিয়ার ছেলে।

রোববার (১০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহের কাশর এলাকায় ময়মনসিংহ থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে। নিহত মিনহাজ মিয়া ময়মনসিংহ নগরীর গোহাইলকান্দী ড্যাফোডিল মডেল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়,মিনহাজ নিয়মিত ওই রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতেন। ঘটনার রাতে জামালপুর থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেন কাশর এলাকায় পৌঁছালে রেললাইনে বসে গান শোনা অবস্থায় মিনহাজকে ট্রেনটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান বলেন,‘ঘটনাটি ময়মনসিংহ জিআরপির থানার আওতাধীন নয়। এটি জামালপুর জিআরপি থানার অধীনে। তবে শুনেছি এক কিশোর ট্রেনের ধাক্কায় মারা গেছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।’

ট্যাগ: মৃত্যু
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬