বিজ্ঞান গবেষণায় অধ্যাপক হারুন ছিলেন নিবেদিত প্রাণ: প্রধানমন্ত্রী

১০ অক্টোবর ২০২১, ১১:৫৮ AM
ড. এ এম হারুন অর রশিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ড. এ এম হারুন অর রশিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

একুশে এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ‘বোস অধ্যাপক’ ড. এ এম হারুন অর রশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ  প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, অধ্যাপক হারুন অর রশিদ শুধু একজন পদার্থবিজ্ঞানীই নন, বিজ্ঞান গবেষণায় একজন নিবেদিত প্রাণ। নিয়মিত গবেষণার পাশাপাশি তিনি পদার্থ বিজ্ঞান শিক্ষায় বিশেষ করে বাংলা ভাষায় পদার্থ বিজ্ঞান শিক্ষায় এক অনবদ্য ভূমিকা রেখেছেন। তার মৃত্যু দেশের বিজ্ঞান শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি বিরাট শূন্যতা সৃষ্টি করেছে। 

গতকাল শনিবার বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই পদার্থবিজ্ঞানী। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
  • ০৪ এপ্রিল ২০২৬
গোপালগঞ্জে আশঙ্কাজনকহারে বাড়ছে হাম, আতঙ্কে অভিভাবকরা
  • ০৪ এপ্রিল ২০২৬
অফিসার/সিনিয়র অফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ৮ এপ…
  • ০৪ এপ্রিল ২০২৬
অর্থসংকটে জাবিতে ভর্তিতে অনিশ্চয়তায় তিন মেধাবী শিক্ষার্থী
  • ০৪ এপ্রিল ২০২৬
দেশে এলো আরও ৩৪ হাজার টন জ্বালানি তেল
  • ০৪ এপ্রিল ২০২৬
প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তা কেন্দ্র স্থাপনে ডিপিডিটি-বিউএফটি…
  • ০৪ এপ্রিল ২০২৬