প্রতীকী ছবি © ফাইল ফটো
৪০ জন যাত্রী নিয়ে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে নৌকাডুবির এই ঘটনা ঘটে।
মরদেহ উদ্ধার হওয়া তিনজনের মধ্যে দুইজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী লিলিমন বেগম (৬২) ও তার নাতি সিয়ামের (৮) পরিচয় মিলেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নৌকাডুবিতে তিনজন মারা গেছে। অনেকে নিখোঁজ রয়েছে। থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারে অভিযান চালাচ্ছে।