৪০ যাত্রী নিয়ে পদ্মায় নৌকাডুবি, ৩ জনের মরদেহ উদ্ধার

২৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

৪০ জন যাত্রী নিয়ে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে নৌকাডুবির এই ঘটনা ঘটে।

মরদেহ উদ্ধার হওয়া তিনজনের মধ্যে দুইজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী লিলিমন বেগম (৬২) ও তার নাতি সিয়ামের (৮) পরিচয় মিলেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নৌকাডুবিতে তিনজন মারা গেছে। অনেকে নিখোঁজ রয়েছে। থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারে অভিযান চালাচ্ছে।

ট্যাগ: মৃত্যু
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬