রাবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রবি আর নেই

২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০৬ AM
হামিদুজ্জামান রবি

হামিদুজ্জামান রবি © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুজ্জামান রবি মারা গেছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

হামিদুজ্জামান রবি বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। তিনি স্ত্রী, দুই সন্তান, সহকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার সন্তান সাকিব প্রত্যয় জানান, আমার বাবার অক্সিজেন লেভেল অনেক নিচে নেমে গেলে দ্রুত তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সন্ধ্যায় তিনি মারা যান।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬