শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে অতিরিক্ত ক্লাস নেয়ার পরামর্শ রাষ্ট্রপতির

২৭ সেপ্টেম্বর ২০২১, ১১:০৭ PM
বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশ রাষ্ট্রপতির

বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশ রাষ্ট্রপতির © ফাইল ফটো

করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস নেয়ার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম চালুর ক্ষেত্রে শ্রেণিকক্ষ, ছাত্রাবাস, ক্যাম্পাস, অফিসসহ সব জায়গায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করার বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক অবহিত করে রাষ্ট্রপ্রধানকে জানান, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী কমপক্ষে এক ডোজ টিকা পাওয়ার পর সশরীরে শিক্ষা কার্যক্রম চালু হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ধাপে ধাপে ক্লাস কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

প্রতিনিধিদলে আরও ছিলেন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

‎হবিগঞ্জে ৩১০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
  • ০৪ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ০৪ এপ্রিল ২০২৬
ছাত্রদলের রেফারেন্সে হলে সিট নেওয়ার চেষ্টা—প্রভোস্ট বললেন, …
  • ০৪ এপ্রিল ২০২৬
লিডিং ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপ রিপোর্ট রাইটিং-বিষয়ক কর্মশ…
  • ০৪ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু
  • ০৪ এপ্রিল ২০২৬
কাদের সিদ্ধান্তে তারেক রহমান দেশ পরিচালনা করছেন, প্রশ্ন হাস…
  • ০৪ এপ্রিল ২০২৬