যুবদল নেতার মোটরসাইকেলের ট্যাংকের লক ভেঙে তেল চুরি

মোটরসাইকেলের ট্যাংকের লক ও যুবদল নেতা বিল্লাল হোসেন বাবু

মোটরসাইকেলের ট্যাংকের লক ও যুবদল নেতা বিল্লাল হোসেন বাবু © সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় চুরির একটি অস্বাভাবিক ঘটনা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এবার মোটরসাইকেলের ট্যাংকের লক ভেঙে ভেতরে থাকা জ্বালানি তেল চুরির অভিযোগ উঠেছে, যা এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ভুক্তভোগী হলেন উপজেলা যুবদলের সদস্য বিল্লাল হোসেন বাবু। তিনি জানান, প্রতিদিনের মতোই তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলটি রামগঞ্জ উপজেলার সোনাপুর চৌরাস্তার চিতোষী সড়কে ডাক্তার কামালের চেম্বার ও আনিসের দোকানের পাশে রেখে যান। তবে মাত্র এক ঘণ্টা পর ফিরে এসে তিনি দেখতে পান, তার মোটরসাইকেলের ট্যাংকের লক ভাঙা এবং ভেতরে থাকা প্রায় ১৩ লিটার জ্বালানি তেল সম্পূর্ণভাবে চুরি হয়ে গেছে।

ভুক্তভোগীর দাবি, এ ধরনের ঘটনা এলাকায় আগে খুব একটা দেখা না গেলেও সম্প্রতি চুরি ও ছিনতাইয়ের ঘটনা কিছুটা বেড়েছে। বিশেষ করে মোটরসাইকেলকে টার্গেট করে সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে ধারণা করছেন তিনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, ঘটনাস্থলটি অত্যন্ত ব্যস্ত একটি এলাকা হওয়া সত্ত্বেও এমন চুরি হওয়া উদ্বেগজনক। তারা মনে করছেন, চোর চক্র পরিকল্পিতভাবেই এমন কাজ করছে এবং সুযোগ বুঝে দ্রুত স্থান ত্যাগ করছে, যার ফলে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬