গুরুতর অসুস্থ আবদুল গাফফার চৌধুরী হাসপাতালে ভর্তি

২৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৭ AM
আবদুল গাফফার চৌধুরী অসুস্থ

আবদুল গাফফার চৌধুরী অসুস্থ © ফাইল ছবি

লন্ডন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক, কলাম লেখক আবদুল গাফফার চৌধুরী অসুস্থ। স্থানীয় সময় গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তাকে লন্ডনের একটি হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়েছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে। 

আবদুল গাফফার চৌধুরী ভাষা আন্দোলনের স্মরণীয় গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন তিনি। 

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।

 

 

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬