স্কুলে ফেরা হলো না আশরাফুলের, লাশ হয়ে ফিরল বাড়িতে

১৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:০২ PM
কমিল্লায় রাস্তার পাশের জমি থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

কমিল্লায় রাস্তার পাশের জমি থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার © প্রতীকী ছবি

কুমিল্লার তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আশরাফুল (১৩)। করোনাভাইরাসের কারণে দেয়া লকডাউনে স্কুল বন্ধের সাথে তারও পড়ালেখা বন্ধ হয়ে যায়। সংসার চালানোর জন্য এক পর্যায়ে অটোরিকশা চালানো শুরু করে সে। ইচ্ছে ছিল আবার স্কুলে ফিরবে। কিন্তু তা আর হল না।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলার দাউদকান্দির গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ইউনিয়নের দৈয়াপাড়া গ্রামের রাস্তার পাশের জমি থেকে একটি লাশ উদ্ধার করে। পরে থানায় গিয়ে লাশটি যে আশরাফুলেই তা শনাক্ত করে তার বাবা-মা।

পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হওয়ার পর রাতে সে বাড়িতে ফেরেনি। আজ সকালে দৈয়াপাড়া গ্রামবাসী রাস্তার পাশে জমির মধ্যে তার লাশ দেখতে পায়।

আশরাফুল তিতাস উপজেলার সাহাপুর গ্রামের মো. আল আমিনের ছেলে।

ছেলের নিহতের বিষয়ে বাবা আল আমিন বলেন, আমার ছেলে আমার সাথে অটোরিকশা চালিয়ে সংসার চালাত এবং লেখাপড়া করত। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।

নিহতের বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. সৈয়দ ফারুক আহমেদ বলেন, স্কুলছাত্রের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা পাঠানো হবে। এই হত্যারহস্য উদঘাটনের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close