নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

১৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৯ AM
নিহত রামকৃষ্ণ সাহা

নিহত রামকৃষ্ণ সাহা © সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামকৃষ্ণ সাহা (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কলাকোপা ইউনিয়নের সমসাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রামকৃষ্ণ ওই গ্রামের নারায়ণ সাহার ছেলে ও সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের স্নাতক (পাশ) কোর্সের তৃতীয় বর্ষের ছাত্র।

পারিবারের সদস্যরা জানায়, টিনের বসত ঘরের চালার সঙ্গে রান্না ঘরের বিদ্যুৎ লাইনের সংযোগ হয়ে পুরো বসতঘরই বিদ্যুতায়িত হয়েছিল। সন্ধ্যায় রামকৃষ্ণ বারান্দার জিআই তারে ভিজা গামছা ছড়িয়ে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

এসময় পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার এএসআই সোহরাব হোসেন তালুকদার বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close