‘প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন চায় না ইসি’

১৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:২২ PM
নির্বাচন কমিশনার (ইসি) কবিতা খানম নওগাঁয় জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে

নির্বাচন কমিশনার (ইসি) কবিতা খানম নওগাঁয় জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে © সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) কবিতা খানম বলেছেন, ‘প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন চায় না নির্বাচন কমিশন । নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি দল-মত নির্বিশেষে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কাছ থেকেও নিরপেক্ষতা আশা করব। ইতোমধ্যে সুষ্ঠু ইউপি নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি নিতে শুরু করেছে।’

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ​নওগাঁ জেলা নির্বাচন অফিসের আয়োজিত সদর উপজেলা পরিষদ হল রুমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নিজেকে সুরক্ষিত রাখতে জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অপরিসীম। প্রতিটি জায়গায় জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন।

জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল কামেশ মো. ফজলুল কাদের। আরও বক্তব্য রাখেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউএনও মির্জা ইমাম উদ্দিন।

পরে জেলার নিয়ামতপুর, মান্দা, মহাদেবপুর ও রানীনগর উপজেলায় ১০ জন করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।

সামরিক শক্তি বৃদ্ধিতে নতুন একটি দ্বীপ যুক্ত করেছে চীন
  • ২৫ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার উ…
  • ২৫ আগস্ট ২০২৬
জবিতে দুর্যোগ মোকাবিলায় গঠন হবে স্বেচ্ছাসেবক টিম: উপাচার্য
  • ২৫ আগস্ট ২০২৬
‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন’
  • ২৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করল হলি ক্রস কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬
নরসিংদীতে ভুয়া কাদির মোল্লা গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬