শিক্ষকরাই পথ প্রদর্শক, মানুষ গড়ার কারিগর: পিএসসি চেয়ারম্যান

০৮ সেপ্টেম্বর ২০২১, ১০:১৮ PM
মো. সোহরাব হোসাইন

মো. সোহরাব হোসাইন © ফাইল ফটো

সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, প্রশিক্ষণের কোন বিকল্প নেই। একজন মানুষকে বহুগুণে গুণান্বিত হতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। কেননা সমৃদ্ধ দেশ গড়তে প্রশিক্ষিত জনগোষ্ঠির বিকল্প নেই। জাতিকে প্রশিক্ষণে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের ভূমিকরা রাখতে হবে। শিক্ষকরাই হচ্ছেন পথ প্রদর্শক। তারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর।

বুধবার (৮ সেপ্টেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে দুই দিনের ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। 

পিএসসি চেয়ারম্যান আরও বলেন, সবার সম্মিলিত প্রয়াসেই গড়ে উঠবে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ, যার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যেতে হবে। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিন। 

অনলাইনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মেম্বার ডিরেক্টিং স্টাফ (প্রজেক্ট) সৈয়দ মিজানুর রহমান। ২দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট ও দপ্তরপ্রধান কর্মশালায় অংশগ্রহণ করেন । ৯ সেপ্টেম্বর কর্মশালার  দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করবেন।

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
  • ২৭ মার্চ ২০২৬
দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২৭ মার্চ ২০২৬
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
  • ২৭ মার্চ ২০২৬
একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি কীভাবে দেশে ফেরত গি…
  • ২৭ মার্চ ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডেকো ফুডস, আবেদন শেষ ১৭ এপ্রিল
  • ২৭ মার্চ ২০২৬
দেশের ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence