মহিলা ডিগ্রি কলেজের সামনের খাল থেকে ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার

০৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩০ PM
নবজাতকের মরদেহ উদ্ধার

নবজাতকের মরদেহ উদ্ধার © সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়া মহিলা ডিগ্রি কলেজের সামনের খাল থেকে কাপড়ে মোড়ানো ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ফুলবাড়িয়া পৌর শহরের ফুলবাড়িয়া মহিলা কলেজ গেইটের সামনের খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

ফুলবাড়িয়া থানার এসআই জতিশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বুধবার সকালের দিকে স্থানীয়রা পৌর-শহরের লাহেড়ীপাড়া রোডের ফুলবাড়িয়া মহিলা ডিগ্রি কলেজের সামনের খালে কাপড়ে মোড়ানো একটি নবজাতককে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে। নবজাতকের মাথায় চুল, হাত, পা সবই আছে। বাঁচ্চাটির বয়স আনুমানিক ৭ মাসের বেশি হবে। ধারণা করা হচ্ছে অবৈধভাবে গর্ভপাত করে ফেলে দেয়া হয়েছে।’

জতিশ চন্দ্র আরও বলেন, ‘আমরা ঘটনাস্থলে কাজ করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হবে।’

ট্যাগ: লাশ
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close