ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে ষড়যন্ত্র হচ্ছে: কাদের

৩০ আগস্ট ২০২১, ১২:৫২ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরাশ্রয়ী আন্দোলন নির্ভর বিএনপি দেশের বিদ্যমান স্থিতি নষ্ট করতে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে। আমরা আগেই আশংকা প্রকাশ করেছিলাম, ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে।

আজ সোমবার (৩০ আগস্ট) সকালে তার বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, করোনার ক্ষতি কাটিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ছাত্র-শিক্ষকগণ যখন প্রস্তুতি নিচ্ছে তখন ঠুনকো অজুহাতে বিএনপি ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি করছে।

তিনি বলেন, এদেশের রাজনীতিতে শেখ হাসিনা সরকার নয়, বিএনপিই হচ্ছে আসল দানবীয় শক্তি। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ জনমানুষের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, আর বিএনপি এনে দিয়েছিলো পরনির্ভরতার শৃঙ্খল।

পড়ুন: বিশ্ববিদ্যালয় খুললে ছাত্রলীগকে সতর্ক হয়ে মাঠে থাকার নির্দেশ

আওয়ামী লীগ শান্তিপূর্ণ কর্মসূচীতে বিশ্বাসী করে জানিয়ে কাদের বলেন, বর্তমান সরকারও সবসময় শান্তিপূর্ণ কর্মসূচীর পক্ষে এবং শান্তিপূর্ণ কর্মসূচীতে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও করবে। আন্দোলনের এখন আর কোন অবজেক্টিভ শর্ত বিরাজমান নেই, বিএনপির সাবজেক্টিভ প্রস্তুতি কি আছে তা গত একযুগ ধরে মানুষ দেখে আসছে।

আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ৬ এপ্রিল
  • ৩১ মার্চ ২০২৬
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence