আফগানিস্তান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

২৯ আগস্ট ২০২১, ০৬:৪৬ PM
পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয় © ফাইল ফটো

আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সরকারের নিয়মিত যোগাযোগ আছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে। এতে বলা হয়, আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিদের নিরাপদে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আফগানিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যাশা, শিগগিরই আফগানিস্তানের পরিস্থিতি স্বাভাবিক হবে ও শান্তি ফিরে আসবে।

গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুল বিমানবন্দরের কাছে বোমা হামলায় নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় বাংলাদেশ। একই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। আফগানিস্তানের জনগণের পাশাপাশি সেদেশে থাকা বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানায়।

আরও পড়ুন: হতাশ চাকরিপ্রার্থীরা, আয়-উপার্জনের ভিন্ন পথ খুঁজছেন অনেকেই

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত বাংলাদেশ সরকার সেখানে আটকে থাকা প্রায় ২০ জন বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন করেছে। বাংলাদেশের নাগরিকসহ সব বিদেশি নাগরিকের নিরাপদ প্রস্থান সহজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলাদেশ।

এতে আরও বলা হয়, বাংলাদেশ অবশিষ্ট বিদেশি নাগরিকদের প্রত্যাবর্তন প্রক্রিয়া অব্যাহত রাখতে চায়। আমরা আশা করছি, অনুকূল পরিবেশ তৈরি হলে উন্নয়নকর্মীরা আফগানিস্তানে ফিরে যেতে পারে। বাংলাদেশ এই সময়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানায়।

‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬