বাড়ল ফার্নেস অয়েলের দাম

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ PM
ফার্নেস অয়েল

ফার্নেস অয়েল © সংগৃহীত

দেশের বাজারে ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হয়েছে। নতুন দাম আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েল ১০৮ টাকা ৭৮ পয়সায় বিক্রি হবে। বুধবার এ-সংক্রান্ত আদেশ জারি করে বিইআরসি।

বিদ্যুৎ উৎপাদনে দেশে বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল ব্যবহৃত হয়। ফলে দাম বাড়ায় জ্বালানি তেলনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বাড়তে পারে।

এর আগে টানা দুই মাস ফার্নেস অয়েলের দাম কমিয়েছিল কমিশন। গত ৩০ জুন প্রতি লিটারের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা করা হয়। পরের দুই মাসে তা আরও কমে ৯৬ টাকা ৮৬ পয়সায় নামে। এবার এক ধাক্কায় ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হলো।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করছে বিইআরসি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১-এর দাম নির্ধারণের এখতিয়ার কমিশনকে দেওয়া হয়। জানুয়ারিতে গণশুনানির পর ২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে নতুন দর ঘোষণা করছে কমিশন। 

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে চেয়ারম্যানস ও ডিজিস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬