নজরুলের কবিতা-গান আমাদের অনুপ্রাণিত করে: রিজভী

২৭ আগস্ট ২০২১, ০৫:০৭ PM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © ফাইল ফটো

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা-গান আমাদের সবসময় অনুপ্রাণিত করে।

আজ শুক্রবার (২৭ আগস্ট) বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন রিজভী।

তিনি বলেন, আজকের এই গণতন্ত্রের ঘাটতির যুগে কথা বলার স্বাধীনতা নেই। নির্যাতন নিপীড়নের এই যুগে চারদিকে একটা ভয় ও অন্ধকারের যুগ চলছে। এ যুগে আমাদের জাগিয়ে তোলে কাজী নজরুল ইসলামের লেখনী।

কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কবি পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস যেসব জেলায়
  • ০৬ এপ্রিল ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ০৬ এপ্রিল ২০২৬
হাবিপ্রবির অর্ধেকের বেশি বাস বিকল, যাতায়াতে ভোগান্তি শিক্ষা…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬