এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো হাসান আজিজুল হককে

২১ আগস্ট ২০২১, ১২:২৮ PM
কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে ঢাকায় নেওয়া হচ্ছে

কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে ঢাকায় নেওয়া হচ্ছে © ফাইল ছবি

উন্নত চিকিৎসার জন্য প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী বিমানবন্দর থেকে তাকে নিয়ে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্স। 

বিমানবন্দরে উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের শিক্ষক শাহ আজম শান্তনু এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‌‘হাসান স্যারকে ১০টার কিছু আগে এয়ারপোর্টে আনা হয়। রানওয়েতে এয়ার অ্যাম্বুলেন্স আসে সাড়ে ১০টার দিকে। এরপর এটি স্যারকে নিয়ে উড্ডয়ন করে। স্যারের সঙ্গে তার ছেলে আছেন।’

প্রায় এক মাস ধরে অসুস্থ উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এত দিন বাসায় রেখেই তার চিকিৎসা চলছিল।

ট্যাগ: কবি
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬