ইউএনওর বাসভবনে হামলায় জড়িতদের শাস্তি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯ আগস্ট ২০২১, ০৯:০১ PM
আসাদুজ্জামান খান কামাল

আসাদুজ্জামান খান কামাল © ফাইল ফটো

বরিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় দোষী ও প্ররোচনাকারীদের শাস্তি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানী উচ্চ বিদ্যালয়ে শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বিষয়টি এখন তদন্তাধীন। তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে কার ভূমিকা কী ছিল। কেউ যদি ভুল-ভ্রান্তি করে থাকেন, তাহলে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সরকারি বাসভবনে হামলার ঘটনায় দোষী ও প্ররোচনাকারীদের শাস্তি হবে।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা- ইউএনও মুনিবুর রহমানের সরকারি বাসভবনের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা চত্বর থেকে রাজনৈতিক ব্যানার অপসারণকে কেন্দ্র করে রাতের এই সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মী, সিটি করপোরেশনের কর্মচারী, পুলিশ, আনসারসহ অন্তত ২৩ জন আহত হন।

 

ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
একদিনে ৮৭ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ৩৯১ অভিযানে ১৯১ মামলা
  • ৩১ মার্চ ২০২৬
একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন ফ্যানের?
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence