শিক্ষক-শিক্ষার্থীরাও ডোপ টেস্টের আওতায় আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭ আগস্ট ২০২১, ০৬:২৬ PM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল © ফাইল ছবি

নতুন শিক্ষক নিয়োগ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদেরও ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একইসঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রতি বছর একবার করে ডোপ টেস্টের আওতায় আসবেন। যারা পজিটিভ হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এগোতে বলা হয়েছে আমাদের।

তিনি বলেন, নতুন নতুন ভয়ংকর মাদক আসার খবর আসছে আমাদের কাছে। বিভিন্নভাবে যেসব সংবাদ আমরা পাচ্ছিলাম, সেজন্য আমরা হঠাৎ করে কেবিনেট সেক্রেটারির মাধ্যমে আজকের সভা আহ্বান করেছি। সামারিক বাহিনীর প্রতিনিধিসহ সকল বাহিনীর প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।

মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, এই মাদককে নিরুৎসাহিত করতে আমরা ডোপ ডেস্টের ব্যবস্থা নিয়েছি। চাকরিতে ঢোকার সময় ডোপ টেস্ট করা হচ্ছে। এটাও কেবিনেট সচিব সংশ্লিষ্টদের জানিয়ে দেবেন। বছরে একবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ডোপ টেস্টের আওতায় আসবেন।

কবে থেকে এটি বাস্তবায়ন করা হবে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানাবেন।

শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্টের বিষয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানও এই ডোপ টেস্টের আওতায় থাকবে। ইউনিভার্সিটির ছাত্র যারা ভর্তি হবেন এবং যারা নতুন শিক্ষক নিয়োগ হবেন, তাদের সবাই ডোপ টেস্টের আওতায় আসবেন। এটা নিয়েও আলোচনা করেছি। কেবিনেট সচিব এটাও সংশ্লিষ্টদের জানিয়ে দেবেন।

ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬