তালেবানের ক্ষমতা দখল বাংলাদেশে প্রভাব ফেলবে না: পররাষ্ট্রমন্ত্রী

১৬ আগস্ট ২০২১, ০৮:৩৬ AM
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন © ফাইল ফটো

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলে দেশটির পরিস্থিতি এখন থমথমে। বাংলাদেশ সার্কভুক্ত দেশটির পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তালেবানের ক্ষমতা দখল কিংবা কাবুলে ক্ষমতার পট পরিবর্তনে বাংলাদেশের ওপর বড় কোনো প্রভাব পড়বে না।

দেশটিতে চলমান দখলদারিত্বের মধ্যে রবিবার দেশের গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আমরা এখন চিন্তিত নই, কিন্তু আমরা পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছি।

তালেবান সরকার গঠন করলে বাংলাদেশ সমর্থন দেবে কি-না জানতে চাইলে তিনি বলেন, এটা এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি কোন দিকে যায় দেখা যাক।

তালেবান ক্ষমতা দখল করলে বাংলাদেশের ওপর প্রভাব পড়বে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমার মনে হয় না এটা বাংলাদেশের ওপর বড় কোনো প্রভাব পড়বে। তবে কেউ কেউ এর মাধ্যমে বাংলাদেশকে প্রভাবিত করার চেষ্টা করবে। আমরা এ বিষয়ে সতর্ক আছি।

ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
একদিনে ৮৭ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ৩৯১ অভিযানে ১৯১ মামলা
  • ৩১ মার্চ ২০২৬
একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন ফ্যানের?
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence