পদ্মা সেতুর পিলারে ক্ষতির ভাইরাল ছবিটি ‘ভুয়া’

১৫ আগস্ট ২০২১, ১২:১৯ AM
ভাইরাল হওয়া ছবিটি

ভাইরাল হওয়া ছবিটি © সংগৃহীত

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি ভুয়া বলে জানিয়েছে সেতু বিভাগ। এ ঘটনায় শনিবার (১৪ আগস্ট) মুন্সীগঞ্জের লৌহজং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

অপপ্রচার চালাতে ভুয়া ওই ছবি প্রচার করা হচ্ছে বলে দাবি সরকারি এই সংস্থাটির। পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের বলেন, ভুয়া ছবিটি যারা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে লৌহজং থানায় জিডি করা হয়েছে।

সেতু বিভাগ সূত্র জানায়, এক মাসে চারবার ফেরির ধাক্কা লাগলেও পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি। পিলারের পাইল ক্যাপে সামান্য পলেস্তারা উঠে গেছে, যা মেরামত করতে সামান্য অর্থ ব্যয় হবে। তবে ভাইরাল হওয়া ছবিটিতে সেতুর পিলারের ক্ষতি বড় করে দেখানো হয়েছে।

তিন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
  • ২২ এপ্রিল ২০২৬
মাটির উর্বরতা ফেরাতে ন্যানো সার ও চুন ব্যবহারের পরিকল্পনা স…
  • ২২ এপ্রিল ২০২৬
বিএমইউতে যৌথ সার্জিক্যাল ক্লিনিক প্রতিষ্ঠা করবে চীন, সমঝোতা…
  • ২২ এপ্রিল ২০২৬
উর্দুভাষী বাংলাদেশী নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্র…
  • ২২ এপ্রিল ২০২৬
যশোর জেনারেল হাসপাতালের ৩০০ গজের মধ্যে ক্লিনিকের ছড়াছড়ি
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে দেশের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন…
  • ২২ এপ্রিল ২০২৬