দেশে কাজের কোন অভাব নেই: পরিকল্পনামন্ত্রী

১৪ আগস্ট ২০২১, ০৭:৫৬ PM
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান © ফাইল ফটো

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, কাজ করা মন্দের কিছুনা। যে কাজই করেননা কেন- সে কাজই সম্মানের, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে, বাংলাদেশে এখন কাজের অভাব নেই।

আজ শনিবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, যেকোন দুর্যোগে ভয়ের কিছু নেই, সবসময়ই জনগণের সুখে দুঃখে সরকার পাশে ছিলো, পাশে আছে। তিনি বলেন, শুধু সরকারের সাহায্যের অপেক্ষা না করে নিজেদের পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে।

বর্তমান সরকারের নেতৃত্ব তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে বলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা চিকিৎসার নিশ্চয়তা হয়েছে। মানুষের নাগরিক সবধরনের সুযোগ সুবিধা নিশ্চিত হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে নিজেদের সুরক্ষার জন্য সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান।

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে কত শতাংশ ভোট পড়তে পারে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আইইউটি ভর্তি পরীক্ষা, যা জেনে রাখা ভালো
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ২০, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যা : প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের, লেনদেন ৪০ হাজার কোট…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬