বঙ্গবন্ধুকে হারিয়ে জাতি ১০০ বছর পিছিয়ে গেছে: শিক্ষা উপমন্ত্রী

১৪ আগস্ট ২০২১, ০৭:৩৩ PM
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ফটো

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে জাতি ১০০ বছর পিছিয়ে গেছে। এরপর রাতারাতি বাংলাদেশকে ধর্মীয় রাষ্ট্র করার চেষ্টা হলো, যা আমরা কখনো চাইনি। কয়েক প্রজন্মের বই-খাতায় ইতিহাস বিকৃতি করল জিয়াউর রহমান।

আজ শনিবার চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, জিয়াউর রহমান শুরু থেকেই জাতির পিতা হত্যার চক্রান্তে জড়িত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের শুরুতে যুদ্ধ করতে চাননি। চাক্ষুষ প্রমাণ আছে। জিয়ার কীর্তিকলাপ তারা দেখেছেন। যারা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছেন তাদের বিরুদ্ধে মামলা, হামলা, হুলিয়া জারি করেছেন তিনি।

জিয়াউর রহমানের সমালোচনা করে নওফেল আরও বলেন, জিয়াউর রহমান পরিকল্পিতভাবে শত শত মানুষকে হত্যা করেছেন। মুক্তিযোদ্ধাদের হয় বরখাস্ত করেছেন নয়তো হত্যা করেছেন। চট্টগ্রাম ষড়যন্ত্র মামলায় যারা আসামি তারা বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে প্রতিবাদকারী।

কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৭ শিশু ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিদ্যুৎ বিভাগকে বিশেষ চিঠি দে…
  • ১১ এপ্রিল ২০২৬
সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
close