ভারী যানবাহন নিয়ে

পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচল বন্ধ ঘোষণা

১০ আগস্ট ২০২১, ০২:৫৪ PM
পদ্মা সেতু

পদ্মা সেতু © ফাইল ফটো

পদ্ম সেতুর নিচ দিয়ে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেতুর নিচ দিয়ে এখন থেকে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল বন্ধ থাকবে। কেবলমাত্র হালকা যানবাহন নিয়ে ফেরি চলাচল করতে পারবে।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, বিকল্প পথে ভারী যান নিয়ে ফেরি চলবে। আজকে থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। 

এর আগে গতকাল সোমবার সেতুর ১০ নম্বর পিলারে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে একটি ফেরি আঘাত হানে। এ সময় ২০ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় দুই জনকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৫ সদস্যের কমিটি।

এর আগে গত ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এতে ২০ জন যাত্রী আহত হন। ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসছিল।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close