রাজশাহীতে ‘ভুল কেন্দ্রে’ টিকা নিতে হাজার মানুষের ভিড়

০৭ আগস্ট ২০২১, ০৩:১৭ PM
রাজশাহীর টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) কেন্দ্রে টিকা নিতে ভীড়

রাজশাহীর টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) কেন্দ্রে টিকা নিতে ভীড় © ছবি : সংগৃহীত

রাজশাহী সিটি করপোরেশনে (রসিক) ৮৪ কেন্দ্রে চলছে টিকা কর্মসূচি। তবে নগরীর অধিকাংশ মানুষ ভুলবশত টিকা নিতে ভিড় করেছেন রাজশাহীর টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) কেন্দ্রে।

শনিবার (৭ অগাস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে টিটিসিতে সরেজমিনে দেখা যায়, টিকা নিতে হাজারও মানুষ ভিড় করেছে এ কেন্দ্রে। ভিড় ও ভাপসা গরমে অনেকেই চাপা ক্ষোভ প্রকাশ করছেন।

টিকা নিতে আসা মাসুদ রানা নামের এক যুবক জানান, সকাল ৯টা থেকে কেন্দ্রে দাঁড়িয়ে আছি। তারপরও কোনো কিছুর পাত্তা নেই। শুনছি টিকা কর্মীরা চলে গেছেন।

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড. হাবিবুল আহসান তালুকদার বলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে টিকা কর্মসূচি পালিত হচ্ছে। ঘোষণা সত্ত্বেও মানুষ না বুঝেই টিটিসি কেন্দ্রে ভিড় করছেন। এটা অনেকে না বুঝেই করছেন। যদিও এ নিয়ে রাজশাহীজুড়ে ব্যাপক প্রচার প্রচারণা হয়েছে। তারপরও ভুল কেন্দ্রে এসে হট্টগোল করছেন।

তিনি আরও বলেন, শুধু তাই নয় একদিন আগে থেকেই রাজশাহী জেলা প্রশাসন, রাসিক, রাজশাহী সিভিল সার্জন ও রাসিকে বিভিন্ন ওয়ার্ডে ঘোষণা হয়েছে ২৫ বছরের উপর যারা, তারাই টিকা নিতে পারবেন। এরপরও ২৫ বছরের কম বয়সী অনেকেই কেন্দ্রে এসেছেন টিকা নিতে।

এদিকে টিটিসিতে টিকা কর্মসূচির দায়িত্বে থাকা প্রশাসনের একাধিক ব্যক্তি জানান, সকাল ৯টার আগেই এখানে হাজারও মানুষের সমাগম শুরু হয়। তাই খুব অল্প সময়ের মধ্যেই কেন্দ্রের নির্ধারিত টিকা শেষ হয়ে যায়। এতে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে যান। পরবর্তীতে মানুষের উপস্থিতি ও চাহিদার বিষয়টি বিবেচনা করে আবারো টিকা পাঠানো হয়।

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের জামিন মঞ্জুর
  • ০২ আগস্ট ২০২৬
বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সবাইকে সতর্ক …
  • ০২ আগস্ট ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে মিলবে বড় কর প…
  • ০২ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির কোন ইউনিটে ভর্তি পরীক্ষা কবে, আবেদনের যোগ্যতা কী— দেখ…
  • ০২ আগস্ট ২০২৬