মমেকের করোনা ইউনিটে আরও ৩০ জনের মৃত্যু

০৬ আগস্ট ২০২১, ০৯:৫৯ AM
করোনায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা

করোনায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা © ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। মমেকে এখন পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৬ জন করোনায় আক্রান্ত হয়ে আর ১৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাত মৃতদের মধ্যে ময়মনসিংহে ৫, নেত্রকোণার ৬, টাঙ্গাইলের ২, জামালপুরের ২ এবং গাজীপুরের একজন রয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহের ৭, জামালপুরের ২, নেত্রকোনার ৩, শেরপুর ও সুনামগঞ্জের একজন করে রয়েছেন।

তিনি আরও জানান, বর্তমানে মমেকের করোনা ইউনিটে ৫২৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২৩ জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।

পুলিশের ১৩ ডিআইজি-অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল…
  • ২২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ জটিলতায় একটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিন ও নুসরাত— কার কোন কারণে মনোনয়নপত্র স্থগিত-বাতি…
  • ২২ এপ্রিল ২০২৬