কাল থেকে কারখানা ও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু

০৫ আগস্ট ২০২১, ০১:২২ PM
কাল থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলবে

কাল থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলবে © টিডিসি ফাইল ফটো

করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট (মঙ্গলবার) মধ্যরাত ১২টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে বর্ধিত এ বিধিনিষেধে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল এবং সব শিল্প, কল-কারখানা খোলার অনুমতি দেওয়া হয়েছে। ফলে আগামীকাল শুক্রবার থেকে এগুলো চালু হবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প, কল-কারখানা বিধি-নিষেধের আওতার বাইরে থাকবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করতে পারবে।

এর আগে গত ১ জুলাই থেকে সরকারের পক্ষ থেকে আরোপ করা কঠোর বিধিনিষেধের কারণে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে দেশের বিভিন্ন বিভাগীয় শহরের আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের বিক্ষোভের মুখে তাদের জন্য সীমিত পরিসরে ২ জুলাই থেকে ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়।

পরবর্তীতে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করায় আবারও ফ্লাইট চালু হয়। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সর্বসাধারণের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে চলাচলে আবারও নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে ফ্লাইট চালু ছিল, এতে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা চলাচল করতে পারতেন। বর্তমানে দেশে অভ্যন্তরীণ রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং নভোএয়ার ফ্লাইট পরিচালনা করছে।

করোনা সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে কঠোর বিধি-নিষেধ শুরু হয়। ঈদের সময় আটদিন বিরতি দিয়ে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে কঠোর বিধি-নিষেধ আরোপ করে সরকার। এই সময়ে গণপরিবহন, অফিস এবং দোকানপাট বন্ধ রাখা হয়েছে। তা শেষ হচ্ছে ৫ আগস্ট মধ্যরাতে। এরই মধ্যে গত ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প-কলকারখানা খুলে দেওয়া হবে। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় কঠোর বিধি-নিষেধ আরও ৫ দিন বৃদ্ধির সিদ্ধান্ত হয়।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence