গলায় ফাঁস দিয়ে করোনা আক্রান্ত রোগীর আত্মহত্যা

০৪ আগস্ট ২০২১, ০৪:৩৬ PM

© ফাইল ছবি

যশোরে হাবিবুর রহমান (৪৮) নামের করোনা আক্রান্ত এক রোগী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার (৪ আগস্ট) ভোরের দিকে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত হাবিবুর রহমান সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের হাজি জাবেদের ছেলে।

হাবিবুর রহমানের ভাই জিয়াউর রহমান জানান, তার বড় ভাই গত ৩১ জুলাই করোনা পজিটিভ হয়ে বাড়ি ছিলেন। ভোরের দিকে তিনি আত্মহত্যা করেন।

আরবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হাবিবুর করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। তার খাবারের জিনিসপত্র ও ঘর আলাদা করে দেয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে জেনেছি।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, করোনা আক্রান্ত হাবিবুর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ড. ইউনুসকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস সাবেক ধর্ম উপদেষ্টার
  • ১৯ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রে স্বামীর বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপে…
  • ১৯ মার্চ ২০২৬
ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, পড়ে গিয়ে গৃহবধূর মৃত্যু
  • ১৯ মার্চ ২০২৬
শুক্রবার চাঁদপুরসহ দেশের যেসব এলাকায় উদযাপন হবে ঈদুল ফিতর
  • ১৯ মার্চ ২০২৬
ঢাবি অধ্যাপকের সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে নিজ অবস্থান জানালেন হা…
  • ১৯ মার্চ ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence