শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মানব পাচারের ঝুঁকি বাড়ছে

২৯ জুলাই ২০২১, ১২:১৬ PM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো বলেছেন, কর্মসংস্থান হ্রাস, জীবিকা নির্বাহের সীমিত উপায় এবং দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে মানব পাচারের ঝুঁকি বেড়েছে।

আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আয়োজিত ওয়েবিনারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মানব পাচারের মূল কারণগুলো তীব্র হয়েছে। আবার সাম্প্রতিক খবরের দিকে নজর দিলে দেখা যাচ্ছে, পাচারকারীরা মানব পাচারের সম্ভাব্য শিকারদের প্রলুব্ধ করতে টিকটক, হোয়াটসঅ্যাপের মতো ডিজিটাল মাধ্যম ব্যবহার করছে।

জাতিসংঘের মানব পাচারবিষয়ক বিশেষ র‌্যাপোটিয়ার সিউবহান মুলালি বলেন, করোনাকাল পাচারের ঝুঁকি বাড়াচ্ছে। ওয়েবিনারে বিডিইউএনএনএম, সুশীল সমাজ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা যোগ দেন। মানব পাচারের শিকার হয়ে বেঁচে ফেরা ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ওয়েবিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী এবং সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের প্রধান অধ্যাপক ইশরাত শামীম।

আগামী ৩০ জুলাই আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘ক্ষতিগ্রস্তদের কণ্ঠস্বর পথ দেখায়’। অর্থাৎ মানব পাচারের শিকার ব্যক্তিদের দুঃসহ অভিজ্ঞতা তুলে সমাজকে সচেতন ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা।

পররাষ্ট্র সচিব বলেন, মানব পাচার একটি মারাত্মক মানবাধিকার লঙ্ঘন। পাচার রোধে সরকার শূন্য সহনশীলতা নীতি নিয়েছে। এ ভয়াবহ অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। এতে সব অংশীজনের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

ঈদের বন্ধে সোহরাওয়ার্দী মেডিকেলে চুরির চেষ্টা, ধরতে গিয়ে আন…
  • ২১ মার্চ ২০২৬
পরিবার, মন্ত্রী-এমপিদের নিয়ে বাবা-মার কবর জিয়ারত করলেন প্রধ…
  • ২১ মার্চ ২০২৬
রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
  • ২১ মার্চ ২০২৬
মিরসরাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
  • ২১ মার্চ ২০২৬
‘আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে’
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিনেও বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence