উপ-কমিটি থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি, বিজ্ঞপ্তি দিয়ে জানাল আওয়ামী লীগ

২৫ জুলাই ২০২১, ০১:৪০ PM
হেলেনা জাহাঙ্গীর

হেলেনা জাহাঙ্গীর © ফাইল ফটো

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রবিবার (২৫ জুলাই) দলটির মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মেহের আফরোজ চুমকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতি বহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ হতে তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

প্রসঙ্গত, সম্প্রতি ‘বাংলাদেশ চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের নাম জানান হেলেনা জাহাঙ্গীর। ফেসবুকে পোস্ট দিয়ে তিনি দাবি করেন, অনেকেই এই সংগঠনের নাম না জানলেও ইতো মধ্যে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ লাখ লাখ মানুষ এর সদস্য হয়েছেন।

জেলা ও উপজেলা পর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হওয়ার পর দল থেকে এমন সিদ্ধান্ত এলো। 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬