রাজাকারের নাতি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, দাবি মুক্তিযোদ্ধা পরিবারের

২৪ জুলাই ২০২১, ০৩:৪৮ PM
মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন।

মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন। © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা রাজাকার কমান্ডারের নাতি এরফানুর রহমানকে উত্তর সাতকানিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি করার অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ জুলাই) সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহীদ মুক্তযোদ্ধা আব্দুল কাদেরের ভাগুবা রাশেদ হোসাইন রুবেল বলেন, মোনাফের দাদা রাজারকার কমান্ডার আহমেদ হোসেন মোক্তার, মুক্তিযোদ্ধা আবদুল কাদের, মুহুরী পাড়ার সফদর মিয়ার পুত্র মো. আবু ইউচুপ ও যুব রক্ষিতকে ভাড়াটিয়া গুন্ডা ও বাড়িতে ডাকাত ঢুকিয়ে হত্যা করে। এখানেই শেষ নয়, আবদুল মোনাফ ধর্মপুর ইউনিয়নের দৌয়ারি বৈদ্যকে বাদল মাষ্টারের বাড়িতে এনে ঘরে তালা লাগিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারে।

শুধু তাই নয়, সুমনের দাদা মোনাফ কোম্পানি ১৯৭১ সালে উপজেলার কাটগড় বিওসি মোড় এলাকা যখন হানাদারমুক্ত হয় তখন মুক্তিযোদ্ধার স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করলে মুক্তিযোদ্ধাদের হামলা করে পতাকা পুড়িয়ে দেয়।প

সংবাদ সম্মেলনে এরফানুর রহমান সুমনকে উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা শাখার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ থেকে অনতিবিলম্বে বহিষ্কার করার দাবি জানানো হয়।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬