শত শত মানুষকে ঈদ কর‌তে হ‌চ্ছে মহাসড়‌কেই

২১ জুলাই ২০২১, ০৮:৩৮ AM
ঈদে রাস্তায় যানজট

ঈদে রাস্তায় যানজট © ছবি : সংগৃহীত

প‌রিবা‌রের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন কর‌তে ঘরমুখী মানুষের একাংশ এখনও যানজ‌টে প‌ড়ে মহাসড়‌কেই র‌য়ে‌ছেন বলে জানা গেছে। ফ‌লে শত শত মানুষকে ঈদ কর‌তে হ‌চ্ছে মহাসড়‌কেই।

বুধবার (২১ জুলাই) সকা‌ল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে এই চিত্র দেখা যায়। বঙ্গবন্ধু সেতু থেকে কা‌লিহাতীর পুং‌লি পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার অং‌শে স্থির হয়ে আছে নানা ধরনের যানবাহন।

এর আ‌গে মঙ্গলবার (২০ জুলাই) ভোররাত থে‌কে শুরু হওয়া ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট লে‌গেই ছিল। ওই‌ দিন রাত ২টা পর্যন্ত ৩০ কি‌লো‌মিটার এলাকায় যানজট ছিল। ফ‌লে বুধবার সকাল পর্যন্ত র‌য়ে‌ছে যানজট।

যানজটের কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি অনেক বেশি।

রংপু‌রের আবদুল মোতা‌লেব জানান, মঙ্গলবার দুপুর বা‌ড়ি উ‌দ্দেশে রওনা হ‌য়ে‌ছিলাম। বুধবার সকাল হ‌লেও এখনও এ‌লেঙ্গা পার হ‌তে পা‌রি‌নি। মহাসড়‌কেই ঈদ কর‌তে হ‌বে আটকে পড়া শত শত মানু‌ষের।

এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close