মহামারির সবচেয়ে খারাপ পরিস্থিতিতে এবারের ঈদ: রাষ্ট্রপতি

২০ জুলাই ২০২১, ০১:৫৫ PM
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ © সংগৃহীত

মহামারির সবচেয়ে খারাপ পরিস্থিতিতে এবারের ঈদ উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২০ জুলাই) দেশবাসীকে ঈদের শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এ আহ্বান জানান বলে বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়েছে।

প্রেস উইং থেকে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলের প্রতি স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় জানানো হয়, করোনাভাইরাস মহামারির মধ্যেই বুধবার (২১ জুলাই) কোরবানির ঈদ উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। এবার এমন এক সময়ে ঈদ এসেছে যখন মহামারির মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে দেশের মানুষকে। ঈদের দিন গত বছরের মত এবারও বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি। পরে ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানাবেন তিনি।

লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে ভোটার তালিকা সংশোধনসহ যেসব বিল পাস হলো
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রূপান্তরের এই মুহূর্তে আমাদের …
  • ০৬ এপ্রিল ২০২৬
আদালতে আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা, বরখাস্ত হলেন সেই পু…
  • ০৬ এপ্রিল ২০২৬
close