টিকা না নিলে পশুর হাটে যাবেন না: স্বাস্থ্য অধিদপ্তর

১৯ জুলাই ২০২১, ১২:৩৯ PM
টিকা না নিলে পশুর হাটে যাবেন না যাওয়ার আহ্বান

টিকা না নিলে পশুর হাটে যাবেন না যাওয়ার আহ্বান © ফাইল ছবি

কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। যারা টিকা নেননি তাদের পশুর হাটে না যাওয়ার অনুরোধ করেছে সংস্থাটি। রোববার ভার্চ্যুয়াল বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ অনুরোধ জানান।

মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য ক্রেতা-বিক্রেতা প্রত্যেককেই সঠিক নিয়মে নাক-মুখ ঢেকে মাস্ক পরতে হবে।

তিনি বলেন, ক্রেতাদের হাটে প্রবেশ করার আগে এবং বের হওয়ার সময় ও বিক্রেতাদের হাটে অবস্থান করার সময় প্রয়োজন অনুযায়ী সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে। আর ক্রেতারা তিন ফুট দূরত্ব বজায় রাখবেন।

ক্রেতা-বিক্রেতা ছাড়া প্রয়োজন নয় কাউকে হাটে না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশু, বৃদ্ধ ও অসুস্থ বিশেষ করে যারা অন্য রোগে আক্রান্ত পশুর হাটে যাওয়া থেকে আমরা তাদের নিরুৎসাহিত করতে চাই। যারা টিকা নেননি তাদেরও নিরুৎসাহিত করতে চাই।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close