প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ড. শামসুল আলম

১৮ জুলাই ২০২১, ০৬:৫১ PM
শপথ গ্রহণ অনুষ্ঠান

শপথ গ্রহণ অনুষ্ঠান © সংগৃহীত

টেকনোক্র্যাট কোটায় পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদ্য সাবেক সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।

রোববার (১৮ জুলাই) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ড. শামসুল আলমকে প্রতিমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে শামসুল আলমকে দফতর দেওয়া হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে।

ড. শামসুল আলমের শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রতিমন্ত্রীর সংখ্যা এখন ২০। সংসদ সদস্য না হওয়ায় তিনি টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী। মন্ত্রিসভায় আরও দু'জন টেকনোক্র্যাট মন্ত্রী রয়েছেন। সর্বশেষ ২০২০ সালের ২৪ নভেম্বর বর্তমান মন্ত্রিসভা সম্প্রসারণ হয়েছিল।

লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে ভোটার তালিকা সংশোধনসহ যেসব বিল পাস হলো
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রূপান্তরের এই মুহূর্তে আমাদের …
  • ০৬ এপ্রিল ২০২৬
আদালতে আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা, বরখাস্ত হলেন সেই পু…
  • ০৬ এপ্রিল ২০২৬
close