বৃদ্ধকে ঘুষি মারলেন কাদের মির্জা

১৬ জুলাই ২০২১, ০৯:৫৭ PM

© সংগৃহীত

নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার এক অসহায় বৃদ্ধকে ঘুষি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন কাদের মির্জা।

আজ শুক্রবার (১৬ জুলাই) সকালে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও হতদরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণের সময় ওই বৃদ্ধকে ঘুষি মারেন কাদের মির্জা।

কাদের মির্জার ২০ মিনিট ৫৮ সেকেন্ডের ফেসবুক লাইভের মধ্যে ১৭ মিনিট ৩০ সেকেন্ডের সময় দেখা যায়, মেয়র আবদুল কাদের মির্জা এক বৃদ্ধকে শাড়ি দিয়েছেন। বৃদ্ধ শাড়িটি পরিবর্তন করতে চাইলে কাদের মির্জা তার বুকে ঘুষি মেরে সরিয়ে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে পৌর ভবনের নিচে এবং ওপরে কাদের মির্জা পর্যায়ক্রমে ঈদুল আজহা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। বিপত্তি বাধে যখন মেয়র মির্জা এক বৃদ্ধের হাতে শাড়ি তুলে দেন। হাতে নেওয়ার পর ওই বৃদ্ধ শাড়িটি পরিবর্তন করে অন্যটি নিতে চাইলে কাদের মির্জা তার বুকে ঘুষি মেরে সরিয়ে দেন।

অল্প কিছুক্ষণের মধ্যে বৃদ্ধকে ঘুষি মারারা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে বসুরহাট বাজার ও উপজেলার বিভিন্ন স্থানসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে বিরূপ মন্তব্য করতে দেখা গেছে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬