বিধিনিষেধ শিথিলের ৮ দিনে মানতে হবে যেসব নির্দেশনা

১৪ জুলাই ২০২১, ০৯:১৭ PM
বিধিনিষেধ শিথিলের ৮ দিনে মানতে হবে যেসব নির্দেশনা

বিধিনিষেধ শিথিলের ৮ দিনে মানতে হবে যেসব নির্দেশনা © ফাইল ছবি

দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ রোধে কয়েক মাস ধরে চলে আসা বিধিনিষেধ আগামীকাল বৃহস্পতিবার থেকে ৮ দিনের জন্য শিথিল হচ্ছে। এই সময়ে স্বাস্থ্যবিধি পরিপালনে নতুন করে বেশকিছু নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ বুধবার (১৪ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে এ নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, আজ (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আগের আরোপিত বিধিনিষেধ শিথিল থাকলেও করোনাভাইরাসজনিত রোগের সংক্রমণ বিস্তার রোধকল্পে এ সময়ে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সব কার্যক্রম পরিচালনা করতে হবে।

এতে বলা হয়েছে, এ সময়ে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে গমন ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন- বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠির মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে বলে তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, দেশের আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং ঈদুল আজহা পালনের সুবিধার্থে ১৪ জুলাই (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার। অর্থাৎ করোনা সংক্রমণ ঠেকাতে এতদিন যে বিধিনিষেধ ছিল তা এই ৮ দিন আর থাকছে না।

তবে ঈদুল আজহার পর আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে। ওই ১৪ দিন পোশাক কারখানাসহ সব কলকারখানাও বন্ধ থাকবে।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence