বিদ্যালয়ের দেয়াল ধসে দুইজনের মৃত্যু

১৩ জুলাই ২০২১, ১০:৪৬ PM
দেয়াল ধস

দেয়াল ধস © সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি স্কুলের দেয়াল ধসে দুই জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আহত ব্যাক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) উত্তর লক্ষণ খোলা এলাকায় স্কুলের দেয়াল এই হতাহতের ঘটে।

নিহতরা হলেন মো. হৃদয় (৩০) ও দুলালী বেগম (৩৫)। আহত একজন শ্রমিকের নাম মিম আক্তার (৩০)। তারা সবাই বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে রাস্তার পাশে উত্তর লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে ড্রেন নির্মাণ কাজের শ্রমিকদের ওপর পড়ে।

এ সময় হৃদয়, মিম ও দুলালী নামের তিন শ্রমিক আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢামেকে পাঠানো হয়। পরে সেখানে হৃদয় ও দুলালী বেগম মারা যান।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন বলেন, সকাল থেকে ১০ জন শ্রমিক ড্রেন নির্মাণের কাজ করছিলেন। হঠাৎ স্কুলের পুরোনো একটি দেয়াল ধসে পড়লে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ দিল মার্কিন …
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
close