রামুতে যুবকের বিষপান

১১ জুলাই ২০২১, ০১:০২ PM
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার © সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে মো. কামাল (২০) বিষপান করেছেন। প্রথমে তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. এফাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ওই যুবককে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে তার পাকস্থলি পরিষ্কার করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বেশ কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, কামাল ব্রাজিলের কট্টর সমর্থক ছিলেন। আজ রবিবার সকালে কোপা আমেরিকার ফাইনাল খেলায় আর্জেন্টিনার কাছে এক গোলে ব্রাজিল হেরে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে বিষপান করেন কামাল। পরে লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়। যেখানে দেখা যায় কামাল বলছেন, তিনি খেলার জন্য আত্মহত্যার চেষ্টা করেননি। খেলার বিষয়ে তিনি তেমন আগ্রহীও নন। ব্যক্তিগত কারণে তিনি এ কাজ করেছেন বলে জানান মো. কামাল। 

যমুনা পেপার মিলসে একাধিক পদে নিয়োগ
  • ২৭ জুলাই ২০২৬
দাবিতে অনড় খুবির শিক্ষার্থীরা, পরীক্ষা-ফলাফলে অনিশ্চয়তার মধ…
  • ২৭ জুলাই ২০২৬
ক্যাম্পাস থেকেই শুরু হোক সফল ক্যারিয়ারের প্রস্তুতি
  • ২৭ জুলাই ২০২৬
বিএনপি কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা
  • ২৭ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরুর সম্ভাবনায় কমছে তেল…
  • ২৭ জুলাই ২০২৬
মোবাইল অ্যাপ তৈরি করে গড়তে পারেন সফল ক্যারিয়ার, প্রয়োজন যেস…
  • ২৭ জুলাই ২০২৬