ফেসবুকে লাইভে কলেজছাত্রের আত্মহত্যার চেষ্টা

০২ জুলাই ২০২১, ১১:৪৮ PM
কলেজছাত্র রাহিম

কলেজছাত্র রাহিম © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজছাত্র। শুক্রবার ভৈরবের শিমুলকন্দি কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। 

ওই কলেজছাত্রের নাম রাহিম (১৮)। সে শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর গ্রামের কৃষক বুলবুল মিয়ার ছেলে।

এদিকে রাহিমের বিষপানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ফেসবুক লাইভের শেষ দিকে রাহিমলে বিষপান করতে দেখা গেছে।

বিষপানের সময় রাহিম বলেন, জানি না বিষপানের পর বাঁচব কিনা। কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে সে হয়তো আমাকে বাঁচাতে আসবেন। তবে আমি যেখানে আছি সেখানে পৌঁছাতে ৩০-৪০ মিনিট সময় লাগবে। আর বিষপানের ১০ মিনিটের মধ্যে আমি মারা যাবো।

ফেসবুক লাইভ দেখার পর শত শত মানুষ রাহিমকে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাকে পাকস্থলি ওয়াশ করে বাজিতপুরে জহিরুল ইসলাম মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাহিম জীবিত আছেন।

জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়নে এমপি হচ্ছেন জিল্লুর রহমানের স্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এমপি হচ্ছেন নগর বিএনপি নেত্রী নাদিয়া পাঠান, খুশি আওয়ামী লী…
  • ২০ এপ্রিল ২০২৬
ঈদ পর্যন্ত উচ্ছেদ না করার আকুতি জবি টিএসসির ২৫ দোকানির
  • ২০ এপ্রিল ২০২৬