চার ঘণ্টার ব্যবধানে করোনায় বাবা-ছেলের মৃত্যু

০২ জুলাই ২০২১, ০৪:১৮ PM
করোনাভাইরাসে আক্রান্ত মৃত এক ব্যক্তির জানাজা

করোনাভাইরাসে আক্রান্ত মৃত এক ব্যক্তির জানাজা © ফাইল ফটো

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে চার ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন-হরিপুর সদর ইউনিয়নের দনগাঁও গ্রামের মৃত্যু আব্দুল গফ্ফারের ছেলে ইয়াকুব আলী (৭৫) ও ইয়াকুবের ছেলে আজগর আলী (৫৫)।

হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম খান বাবা-ছেলের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ৮টায় নিজ বাসভবনে ইয়াকুব আলী এবং ওই দিন রাত সাড়ে ১২টায় আজগর আলী এম আব্দুর রহিম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ২৭৬টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছে ১২৫ জন। শনাক্তের হার ৪৫ দশমিক ২৮ শতাংশ। এখন পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৮৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩৫০৯ জন। সুস্থ হয়েছেন ২০৪৫ জন।

 

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬