মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা

২৯ জুন ২০২১, ১২:২৮ PM
বিস্ফোরণে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন

বিস্ফোরণে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন © সংগৃহীত

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় রাজধানীর রমনা থানায় একটি হত্যা মামলা করেছে পুলিশ।

অবহেলাজনিত প্রাণহানির অভিযোগ এনে মঙ্গলবার এই মামলাটি করে, যার নম্বর ৩০। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের ওয়্যারলেসের ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো একটি  তিনতলা ভবনে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।

ভবনটির একাংশ ধসে পড়ে; আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে ভেঙে পড়ে। সড়কে থাকা দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও অনেকেই।

আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে ভোটার তালিকা সংশোধনসহ যেসব বিল পাস হলো
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রূপান্তরের এই মুহূর্তে আমাদের …
  • ০৬ এপ্রিল ২০২৬
আদালতে আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা, বরখাস্ত হলেন সেই পু…
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ডা. জুবাইদা
  • ০৬ এপ্রিল ২০২৬
close