১ জুলাই থেকে সপ্তাহব্যাপী ‘কঠোর বিধিনিষেধ’

২৮ জুন ২০২১, ০৩:০৪ PM
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম © ফাইল ফটো

আগামী ১ জুলাই থেকে সপ্তাহব্যাপী সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। আজ সোমবার (২৮ জুন) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

তিনি বলেন, ১ জুলাই ভোর ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত আমরা ‘স্ট্রিক্ট রেসট্রিকশন’ দিতে যাচ্ছি। দেশের একটি বড় অংশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এই কঠোর বিধিনিষেধ কীভাবে কার্যকর করা হবে, এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নিম্নআয়ের মানুষকে সহযোগিতার বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। আগামীকাল মঙ্গলবার সভা করে আরও অন্যান্য বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে। 

এর আগে গতকাল রবিবার (২৭ জুন) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউন কার্যকরে পুলিশের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী কাজ করবে। যাতে করে লকডাউনটা সুন্দরভাবে পালিত হয়, যাতে ঊর্ধ্বমুখী সংক্রমণটা রোধ করা যায়, মৃত্যুর সংখ্যাও কমিয়ে আনতে পারি।

রবিবার রাতে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে সাত দিন সর্বাত্মক লকডাউন ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় সরকার। আর ২৮ থেকে ৩০ জুন পুরো দেশে সীমিত পরিসরে লকডাউন থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। 

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close